× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহে জলবায়ু বিষয়ক সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে স্ট্রেংদেনিং পিপল’স একশন অন ক্লাইমেট রিস্ক রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি(স্পেস) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ভিআরসি এবং এনসিআরবি এর জলবায়ু পরিবর্তন বিষয়ক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে সিডিপি’র বাস্তবায়নে ও ব্রেড ফর দ্যা ওয়াল্ড এর সহযোগিতায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এনসিআরবি’র ঝিনাইদহ সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিআরবি ঝিনাইদহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ভিআরসি’র ঝপঝপিয়া গ্রাম সভাপতি নীলকান্ত, রাউতাইল গ্রাম সভাপতি শরিফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর সর্বাধিক বিপন্ন দেশগুলোর অন্যতম। এর ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপদের হার ও মাত্রা বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল এবং নীতি নির্ধারনী পর্যায়ের সহ সকল শ্রেণির মানুষের এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..