ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের এইচ এস এস সড়কের উন্নয়ন ধারার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখা।
আহ্বায়ক আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ এর পরিচালক হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য সচিব হায়দার আলী, আইনজীবি খোদা বকস।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেসময় বক্তারা, জেলা ভিত্তিক বাজেট বাস্তবায়ন ও জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবী জানান।


