আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ ১৩ নভেম্বর’২০১৭ঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার গেটে তারা অবস্থান কর্মসূচি পালন করে।
সে সময় বক্তব্য রাখেন, জেলা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও কালীগঞ্জ পৌর সচিব মুস্তাক আহমেদ, পৌর এ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মুন্সি আবু জাফর, আলমগীর কবির, পৌর কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সিকদার মাসুদ আলম প্রমুখ।