× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ৫ম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৭টি ও হরিণাকুন্ডু উপজেলার ১টি ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের উপরে প্রচার প্রচারণার সময় হামলা চালিয়ে আহত করা ও ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে জেলা বিএনপি সাংবাদিক সম্মেলন করেছে।

ঝিনাইদহ প্রেসক্লাবে আজ বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এসময় জেলা বিএনপি’র সভাপতি মসিউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয় কুমড়াবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামলীগের এক প্রভাবশালী নেতা সরকারী গাড়ি ব্যবহার করে নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করছে এবং নিজে ধানের শীষের প্রচার মাইকের রেকডিং করা মেমোরী কার্ড কেড়ে নিয়েছে। এছাড়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। সে এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের কর্মীরা বিএনপি’র সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্র যেতে নিষেধ করছে। তারা এ ধরনের তামাশার নির্বাচন বন্ধ করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের দাবি জানান। এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..