× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে আন্ত:শ্রেণী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘যুক্তি দিয়ে করব জয়, ছড়াব আলো বিশ্বময়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্ত:শ্রেণী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার বিকেলে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশান।

‘মাদকই যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ’ এ বির্তকের বিষয়ে অংশ নেই ওই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর ১২ জন শিক্ষার্থী। ৩ রাউন্ড শেষে চুড়ান্ড প্রতিযোগিতায় ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। এতে বিজয়ী হয় ৯ম শ্রেণী। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করা হয়।

এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশান এর সভাপতি শাহীনুর আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস।

প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ফারজানা টুম্পা, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশান এর সাহিত্য সম্পাদক আরেফিন অনু।

মডারেটর ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের বক্তা ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাওশিন নাওয়ার অর্থী।

 


এ ক্যটাগরির আরো খবর..