× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

২০১৯ সালে নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবেঃ নাসিম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন , শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। ২০১৯ সালে নির্বাচন তার অধীনেই হবে। ওই নির্বাচনে বিএনপি আসতে এবং হারবে। কারণ, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবে।মঙ্গলবার (৮ মে) দুপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যা বিশিষ্ট চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন, আগামী বছরের ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খেলা হবে দু’দলের মধ্যে আর মাঠে থাকবে রেফারীর দায়িত্বে নির্বাচন কমিশন। আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালের নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে মোকাবেলা করে আমরা জয়ী হবো, প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Health minister

তিনি বলেন,সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

চরফ্যাসনের ব্রজগোপাল টাউন হলে আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার।সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খাঁন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগডিয়ার জেনারেল এম এ মাহী। চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ।

দুপুরে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে দক্ষিণ পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার ও বিনোধন পার্ক পরিদর্শন, চরফ্যাসন-মনপুরার সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর কবর জিয়ারত করেন।


এ ক্যটাগরির আরো খবর..