চরভদ্রাসন উপজেলা স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন এর ২০১৮ কমিটি গঠন

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: গত ০৮ই মে ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্টস্ অ্যাসোসিয়েসন এর নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তে এক বছর এর জন্য সোহেল রানা কে সভাপতি ও শহীদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েসন একটি ঐতিহ্যবাহী সংগঠন। এটি একটি অরাজনৈতিক সংগঠন।সংগঠনটি পরিচালিত হয় চরভদ্রাসনের যে সকল ছাত্রছাত্রী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান এ অধ্যায়ণ করেন তাদের দ্বারা।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চরভদ্রাসন এর নানা শিক্ষা মূলক কাজ করে আসছে।তার মধ্যে অন্যতম হল চরভদ্রাসন উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, জে.এস.সি,এস.এস.সি মডেল টেস্ট গ্রহণ।

মেধাবিদের বৃত্তি প্রদান,বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতা করা,নদী ভাঙন ও মাদকের বিরুদ্ধে মানব বন্ধন করা।এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা বিষয়ক পরামর্শ দেওয়া তারা ঢাকায় আসলে কে কোথায় কোচিং করবে,ভর্তি হবে তার দিক নির্দেশনা দেওয়া।এবং দুঃস্থ কেউ অসুস্থ হলে তাকে আর্থিক সহায়তা করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।