× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিষয়খালীর পরিবহন ড্রাইভার পল্লব ঘোষ সড়ক দুর্ঘটনায় নিহত

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
পরিবহন ড্রাইভার পল্লব ঘোষ সড়ক দুর্ঘটনায় নিহত

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের পরিবহন ড্রাইভার পল্লব ঘোষ (৩০) ফরিদপুরের মধুখালী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত পল্লব ঘোষ বিষয়খালী গ্রামের কানাই ঘোষের ছেলে।

জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ৬২৯ নম্বর কার্ড ধারী সদস্য মধুখালীর বাজারের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন ফরিদপুর উপজেলার মধুখালী বাজারের বালিয়াকান্দি উপজেলাতে প্রবেশ আইল্যান্ডে ধাক্কা দিয়ে পাশ্ববর্তী একটি গাছের সাথে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি সদর উপজেলার বিষয়খালীতে এসে পৌঁছালে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে স্ত্রী, দুই কন্যা , ভাই, ভাতিজাসহ আত্মীয়, স্বজন, বন্ধু,বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের ভাই প্রবীর ঘোষ ড্রাইভার পল্লব ঘোষের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহতের লাশ মধুখালী থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার দুপুরে নিজ গ্রামের বাড়িতে আনা হয়। বিকালে খড়িখালী শ্মশানে শেষকৃত্যানুষ্ঠানের পর তার লাশ সমায়িত করা হয়।

অপরদিকে ড্রাইভার পল্লব ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সরদার, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক সনজিৎ কুমার ভৌমিক, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গৌর পদ ঘোষ, গোবিন্দ ঘোষ, শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, কাজম আলী, ব্যবসায়ী সরদার সাজেদুজ্জামান সাজ্জাদ, সাজেদুল ইসলাম সাজু, সাংবাদিক বসির আহাম্মেদ, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল সদস্য সহ নানা শ্রেণি পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..