× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যানকে সংবর্ধনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মাকর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাটগোপালপুর বাসস্ট্যান্ডে তৃণমূল সোসাল এ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ সংবর্ধনা আয়োজন করে। পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা ইমাজুল হক, কৃষক লীগ নেতা হাফিজুর রহমান তোতা, তাছির উদ্দিন মল্লিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ মুনির হোসেন মুকুল, বিশিষ্ট সমাজ সেবক সফু মৃধা, হাটগোপালপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন, যুবলীগ নেতা এ বি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু সুলতান, প্রভাষক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, নুর মোহাম্মদ রয়েল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তৃণমূল সোসাল এ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক শাহরিয়ার পারভেজ সুমন।

অনুষ্ঠানে আলোচা সভা শেষে  পদ্মাকর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটুকে সংবর্ধণা প্রদাণ করা হয়। পরে জঙ্গি বিরোধী নাটক পরিবশেন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..