× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে জন্মষ্টমী উৎযাপন পরিষদের আয়েজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কালীগঞ্জ কালীবাড়ির সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী এবং উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ প্রমূখ।

সভাপতিত্ব করেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুনিল কুমার ঘোষ।

শোভাযাত্রা শেষে মঙ্গল আরোতির আলোকচ্ছটা, পদাবলী কীর্তনের সুর, আর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন কৃষ্ণ ভক্তরা। দুঃখ জরা ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তর আত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী এমনটাই প্রার্থনা করেন ভক্তরা।

এদিকে, জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা পৌর এলাকায় পূজা অর্চনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে-কৃষ্ণপূজা ও পুষ্পাঞ্জলি দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন- ধর্ম যার যার, উৎসব সবার, বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল ধর্মের সকল মানুষ সমান। বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেত্বত্বে দেশ এখন এগিয়ে চলছে। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন কখনো উন্নয়নকে বাধাগ্রস্থ করতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি দলমত নির্বিশেষে সকল কে এগিয়ে এসে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..