× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ “যুক্তি দিয়ে তর্ক করি, সবাই মিলে দেশ গড়ি” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জিনিয়াস ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতর্ক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভার বলিদাপাড়া গ্রামে সুনিকেতন সেমিনার কক্ষে বিতর্ক উৎসব উপলক্ষে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন জিনিয়াস ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম মিজানুর রহমান।

কালীগঞ্জে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি মোস্তফা ইবনে মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর অর্গানিক ফার্মের ডিপিও এস এম শাহীন হোসেন, ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আল শাহরিয়ার সুমন। বিতর্ক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ফারজানা টুম্পা ও কেসি কলেজ ডিবেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহিম মোন্তাসির রহমান।

অনুষ্ঠান সঞ্চালন করেন নুসরাত জাহান নিশি। প্রশিক্ষণে অংশ নেয় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯০জন শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে সকলকে সনদপত্র প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..