ঝিনাইদহের কালীগঞ্জে নারী প্রতারক গ্রেফতার থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥২৭আগস্ট’২০১৮:   ঝিনাইদহের কালীগঞ্জে আমেনা খাতুন (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে রেক্সোনা খাতুন নামের এক গৃহবধু কালীগঞ্জ থানায় এসে চুরি মামলাটি দায়ের করেন। আসামী আমেনা খাতুন নড়াইল জেলার বাকড়াডাঙ্গা গ্রামের ওহাব শিকদারের স্ত্রী।

মামলার এজাহার সুত্রে জানা যায়, রেক্সেনা খাতুন কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড থেকে গড়াই গাড়িতে উঠার চেষ্টা করছিলেন। সে সময় আসামী আমেনা খাতুন তাকে হাত দিয়ে বাসের মধ্যে উঠতে বাধা দেয়। সেই ফাঁকে অপর এক নারী প্রাতারক রাবেয়া তার হাতের একটি স্বর্ণের বালা খুলে নিয়ে পালিয়ে যায়। আসামী আমেনা খাতুন জনতার হাতে ধরা পড়লেও অপর আসামী রাবেয়া পালিয়ে যায়।

এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, আসামী আমেনা খাতুনসহ আরো এক জন মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে প্রতরণা করে আসছিল। রোববার দুপুরে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড গড়াই গাড়িতে প্রতরণা কালে তাকে গ্রেপ্তার করা হয় । আমেনা খাতুনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭ তারিখ ২৭-৮-১৮। সোমবার সকালে তাকে তিন দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।