ঝিনাইদহ প্রতিনিধি॥“সুস্থ বিনোদনে ইলেকট্রনিক মিডিয়ার থেকে প্রিন্ট মিডিয়ার ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ” পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি দিয়ে নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার প্রানন্তকর প্রচেষ্টা করছিল পক্ষ ও বিপক্ষ দলের বিতার্কিকরা। দৃঢ়তার সাথে যুক্তি প্রদান ও খন্ডনে উপস্থিত দর্শক শ্রোতা করতালীর মাধ্যমে উৎসাহ প্রদান করছিল বিতার্কিকদের।
জিনিয়াস ডিবেটিং ক্লাব আয়োজিত এই উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঝিনাইদহের কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে। সোমবার অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও বিতর্ক প্রতিযোগিতায় ক্লাবের দুইটি দল অংশ গ্রহণ করে।“সুস্থ বিনোদনে ইলেকট্রনিক মিডিয়ার থেকে প্রিন্ট মিডিয়ার ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ” বিষয়ের উপর বিতর্ক শেষে বিপক্ষ দল জয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন খাঁন মুহাম্মদ মুশফিক আকিব। পক্ষ দলের বিতার্কিক ছিলেন সিদরাতুল মুনতাহা ঐশর্য্য,সানজানা ঐশী ও নুসরাত জাহান নিশি। বিপক্ষ দলের বিতার্কিক ছিলেন এস এম আমান, শেখ মাকবুবুল হক রাহিক ও খাঁন মুহাম্মদ মুশফিক আকিব।
বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী নুরুজ্জান কাকন।বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সৌরভ হোসেন, সমরিতা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী কাজী নওশীন নওয়াল আকাশ ও ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী ঈশানী সরকার বিন্দু। সময় রক্ষকের দায়িত্ব পালন করেন, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আফ্রিদি হাসান তীব্র। বিতর্ক প্রতিযোগিতায় কালীগঞ্জের সাংবাদিক এম শাহজাহান আলী সাজু, জামির হোসেন, সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমান, প্রিজম কম্পিউটারের পরিচালক বশির আহম্মেদ চন্দনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিতর্কপ্রেমিরা উপস্থিত ছিলেন।বিতর্ক প্রতিযোগিতা শেষে এক পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিনিয়াস ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ক্লাবের উপদেষ্টা বাংলাদেশ নেভীর সাব-লেফটেলেন্ট আল-মামুন প্রিন্স, ক্লাবের উপদেষ্টা সৌরভ হোসেন, নুরুজ্জামান কাকন, জহুরুল, ক্লাবের সভাপতি আল শাহরিয়ার সুমন প্রমূখ। স্বাগত বক্তৃতা করেন ক্লাবের সেক্রেটারী মোস্তফা ইবনে মাসুদ। আলোচনা শেষে প্রিজম কম্পিউটারের সৌজন্যে বিতার্কিকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন ক্লাবের সহ-সভাপতি মাহমুদা আক্তার বৃষ্টি ।