× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

ঝিনইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

admin
হালনাগাদ: রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ওই গ্রামের জাহিদ হাসান (৩৭), সাগর হোসেন (২০), ইমদাদুল হক (২০), আকিদুল ইসলাম (২২), এনামুল ইসলাম (৩০), রায়হান হোসেন (২৯)সহ ১০ জন।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার কালীগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে ইউপি সদস্য পদে মহিদ হোসেন নির্বাচিত হয়।

এরই এক পর্যায়ে রোববার সকালে ওই ওয়ার্ডের সদস্য পদে পরাজিত কামরুল ইসলামের সমর্থকরা মহিদ হোসেনের সমর্থদের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের ডাক্তার আশরাফুজ্জামান জানান, নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে ৬ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরাজিত ও বিজয়ী দু’ইউপি সমর্থদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।  এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..