× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় জেডিও সংগঠনের হতদরিদ্রের মাঝে উপকরণ বিতরণ

Dutta
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০২৪
হতদরিদ্রের মাঝে উপকরণ বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৩—২৪ অর্থ বছরের বিশেষ বরাদ্দের অনুকূলে যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর ঋষিপাড়ায় ১৬টি হতদরিদ্রের মাঝে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যাট্রিন স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর বাস্তবায়নে রবিবার (০২জুন) সকাল ১১টায় পৌর সদরের কৃর্তিপুরের জেডিও সংগঠনের প্রধান কার্যালয়ের অয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম সিরাজ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, জেডিও সংগঠনের সহ সভাপতি কায়কুজ্জামান বাবলু, সমন্বয়কারী শ্যামল কুমার দাস সহ আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..