× Banner
সর্বশেষ
বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ঝাল খাবারের পর পানি খাওয়া ঠিক না

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: খাবারের স্বাদ বাড়াতে অনেকেই লাল মরিচ, কাঁচামরিচ এসব ব্যবহার করেন। তবে প্রায়ই ঝাল খাবারের পর আমরা একটি ভুল কাজ করি আর সেটি হলো,  মসলাযুক্ত ঝাল খাবার খাওয়ার পর বেশি ঝাল অনুভূত হলে আমরা অনেকখানি ঠান্ডা পানি পান করে ফেলি।

খাবার খাওয়ার পর বেশি ঝাল লাগলে জিহ্বা জ্বালাপোড়া, নাক-চোখ দিয়ে পানি আসা- এ ধরনের সমস্যা হয়। আর এই লক্ষণগুলো কমাতে আমরা বেশির ভাগ সময় পানিকেই বেছে নিই। তবে গবেষণা বলছে, ঝাল কমানোর জন্য পানি খাওয়ার অভ্যাসটি ঠিক নয়। বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

ঝাল খাবারের পর পানি খেলে দেহে কী হয়? আগে বলি, ঝাল খাবার কেন ঝাল হয়? মূলত কেপসেইকিন উপাদান থাকার কারণে এ ধরনের খাবার ঝাল লাগে। ঝাল খাবারের মধ্যে থাকা উপাদানগুলো সরাসরি মস্তিষ্কে ক্রিয়া করে, এতে মুখে ঝালভাব অনুভূত হয়।

তাহলে পানি কী এই ঝাল কমায়? গবেষণায় বলা হয়, রাসায়নিক উপাদান কেপসেইকিন হলো নন পোলার মলিক্যুল (মেরুহীন অণু)। তবে পানির অণুর মেরু আছে। পানি মুখের ঝালভাবকে প্রশমিত করে না। কাজেই ঝাল কমাতে পানি পান করে আসলে কোনো লাভ নেই। পানি বরং ঝালের অনুভূতি মুখের অন্যান্য অংশে ছড়িয়ে দেয়। এই কারণে ঝালের অনুভূতি আরো বেড়ে যায়। এই ঝালভাব আমাদের পিপাসা আরো বাড়িয়ে দেয়।

তাহলে ঝাল থেকে মুক্তির উপায় কী? পানি ছাড়া অন্য কোনো পানীয়, যেসব পানীয়ের অণুর গঠন পানির মতো নয়, সেসব ব্যবহার করে এই ঝাল অনুভূতি কমাতে পারেন, যেমন- দুধ। দুধের আণবিক গঠন পানির মদো মেরুহীন নয়। এটি ক্যাপসেইকিনের ঝাঁঝালো বিষয়টি নষ্ট করে দেয়।

তাই বিশেষজ্ঞরা বলেন, খাবারের পর বেশি ঝাল লাগলে পানি পান না করাই ভালো, কারণ এতে ঝাল অনুভূতি মুখের ভেতর আরো ছড়িয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..