ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধিঃ- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সহসভাপতি রুস্তম আলী চাষী, শহর বিএনপি সভাপতি অনাদী দাস, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক আজিম, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।