ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসক মো: হামিদুল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মানিকহার রহমান, সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান বক্তব্য রাখেন।

সভায় পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান ১ মাসের জেলার অপরাধ চিত্র তুলে ধরেন। গত ১ মাসে ঝালকাঠি জেলায় ৬টি খুন, ২টি ধর্ষণ, ২টি নারী নির্যাতন, ১টি শিশু নির্যাতন, ৫টি চুরি, একটি অস্ত্র আইনে মামলা, ২০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ও অনন্য ৪০টি মামলা সহ ৭৭টি মামলা দায়ের হয়েছে এবং একই সময় আদালত থেকে আরও ১২টি মামলা দায়েরের নির্দেশসহ মোট ৮৯ টি মামলা রেকর্ড হয়েছে। সভায় জাঙ্গীবাদ ও সন্ত্রাস, যৌন হয়রানী, উচ্ছেদ অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।