× Banner
সর্বশেষ
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি

ঝরেপড়া শিশুদের শিক্ষাদানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/dhamraihat-7.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ঝরেপড়া শিশুদের শিক্ষাদানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সী স্কুল থেকে ঝড়ে পড়া বা নিরক্ষরদের শিক্ষাদান বিষয়ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ইউএনও গনপতি রায়। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা এনজিও কারিতাসের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নুরুজ্জামান, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার দ্বিপক এক্কা, জেলা প্রোগ্রাম অফিসার আবুল বাশার মোল্লা, উপজেলা ম্যানেজার রিপন কুমার সাহা, দ্যা নিউজের ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..