× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

পিআইডি

জ্বালানি তেলের নির্ধারিত মূল্য ১ জুন থেকে কার্যকর

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
জ্বালানি তেলের নির্ধারিত মূল্য

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের নির্ধারিত মূল্য ১ জুন থেকে কার্যকর করা হবে।

সরকার গত মার্চ, ২০২৪ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়  করছে।  তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৭ টাকা হতে শূন্য দশমিক ৭৫ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১০৭ দশমিক ৭৫ টাকা, পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৪ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৮ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার চলতি বছরের মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়  করছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে। মূল্য সমন্বয়ের পরেও কলকাতায় বর্তমানে ডিজেলের মূল্য লিটার প্রতি ১২৫ দশমিক ৭০ টাকায় এবং পেট্রোলের মূল্য লিটার প্রতি ১৪৩ দশমিক ৯৬ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ দশমিক ৯৫ টাকা ও ১৬ দশমিক ৯৬ টাকা বেশি।


এ ক্যটাগরির আরো খবর..