জেলা প্রশাসকের কাছে আশাশুনির শিশু শিক্ষার্থীর রাস্তা মেরামতের আবেদন

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনির এক শিশু শিক্ষার্থী রাস্তা মেরামতের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে লিখিত আবেদন করেছে।

সোমবার বিকালে আশাশুনি উপজেলা চত্বরে জেলা প্রশাসক হাজির হলে তার কাছে শিশু শিক্ষার্থী রাস্তা মেরামতের জন্য লিখিত আবেদনপত্র জমা দেয়। জানাগেছে, আশাশুনির সদর উপজেলার উত্তর বলাবাড়িয়া গ্রামের ধনাঞ্জয়ের শিশু শ্রেণীতে পড়–য়া সৈকত প্রতিদিন কাদা-পানি ঠেলে আশাশুনি সরকারি প্রাথমিক স্কুলে আসে। শুধু সৈকত নয় তার এলাকার শতাধিক শিক্ষার্থী আশাশুনির বিভিন্ন স্কুল ও কলেজে লেখা পড়া করতে আসেন। কিন্তু তাদের রাস্তায় কাদামাটি থাকার কারণে স্কুল পোশাক ও বই ভিজে যাওয়া নিত্য দিনের ব্যাপার।

১৯৯৫ সালের ১৬মে জ্বলোচ্ছাসে আশাশুনির সদর উপজেলার দয়ারঘাট স্লুইসগেট ভেঙ্গে আশাশুনি সদরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এর পর থেকে আড়াই বছর জলাবদ্ধতা থাকে এই এলাকায়। এরপর থেকে উত্তর বলাবাড়িয়ার তিন কিলোমিটার রাস্তা এখনও মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। এই এলাকায় কোন স্কুল কলেজ না থাকায় এখানকার শিক্ষার্থীদের আশাশুনির বিভিন্ন স্কুলে আসতে হয়। কিন্তু রাস্তার কারণে তাদের প্রতিদিন বিপাকে পড়তে হয়।

এলাকার কেউ অসুস্থ হলে তাকে নিয়ে আসার মতো যানবাহনও প্রবেশ করতে পারেনা। সুপেয় পানির অভাবও তাদের নিত্যা দিনের সঙ্গী। শিশু সৈকতের আবেদন পেয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা কে উত্তর বলাবাড়িয়া গ্রামের রাস্তা দ্রত সংস্কারের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কাছে শিশু শিক্ষার্থীর আবেদন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।