× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

জেলা পরিষদের নির্বাচন ২২শে ডিসেম্বর

admin
হালনাগাদ: রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

কাজী রকিব বলেন, ‘এ নির্বাচনে প্রার্থীরা ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন; যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে২৮ ডিসেম্বর। এ নির্বাচনে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।’

সিইসি বলেন, ‘জেলা পরিষদের অন্যতম বিষয় হলো প্রচলিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররা এ নির্বাচনে ভোট দেবেন না। ভোট দেবেন জনপ্রতিনিধিরা এবং জনপ্রতিনিধিরা শুধু ভোটই দেবেন, কিন্তু তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশে প্রথমবারের মতো ৬১ জেলায় চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত পদে জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচন হবে।’

প্রতিটি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। এ নির্বাচনে ২৫ বছর বয়সী বাংলাদেশের যেকোনো ভোটার প্রার্থী হতে পারবেন। কেউ প্রার্থী হতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট জেলার ভোটার হতে হবে বলেও জানান সিইসি।

সিইসি আরো জানান, সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলেও জেলা পরিষদ আইনে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। জেলায় অন্তর্ভুক্ত সিটি করপোরেশন যদি থাকে, তাহলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

তফসিল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ ও ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..