× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ঢাকা

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জেবিআইসি -এর গভর্নরের সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০২২
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জেবিআইসি

         বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে আজ টোকিওতে জেবিআইসি -এর সদর দপ্তরে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এর গভর্নর Hayashi Nobumitsu সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

          প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো উল্লেখ করে বলেন, বাংলাদেশে জেবিআইসি’র অফিস থাকা প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা, জিআইএস সাব-স্টেশন, চর বা দুর্গম এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, স্মার্ট মিটার, ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সোলার গ্রিড, উচ্চ ক্ষমতার বিতরণ নেটওয়ার্ক প্রভৃতি উপখাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহারকে আমরা সকল সময় স্বাগত জানাই।

          জেবিআইসি-এর গভর্নর বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নতুন নতুন প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করে বলেন, অনুমোদন প্রক্রিয়া সহজতর করা উচিত। বাংলাদেশে জাপানিজ কোম্পানি ও ব্যবসায়ীদের কাজ করার আগ্রহ বাড়ছে। জেবিআইসি’র অর্থায়ন বাংলাদেশে বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

          এ সময় গ্যাস মিটার, হরিপুর রি-পাওয়ারিং প্রকল্প, কয়েকটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল, এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নবায়ণযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়।

          উল্লেখ্য, ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে জেবিআইসি  -এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমে অর্থায়নই এই সমঝোতা স্মারক চুক্তির মূল লক্ষ্য। সমঝোতা স্মারক চুক্তির আওতায় এলএনজি এবং গ্যাস ভ্যালু চেইন, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, বর্জ্য থেকে বিদ্যুৎ প্রভৃতি খাতের বিভিন্ন উপখাতে সহযোগিতা ও অর্থায়নের বিষয় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..