× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

ডেস্ক

জেনে নিন রাশিফলে আপনার জন্য কি পরামর্শ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ শুক্রবার চন্দ্র কন্যা রাশিতে নিজের যাত্রা শেষ করে তুলা রাশিতে প্রবেশ করবে। আবার আজ চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে। অন্য দিকে কুম্ভ রাশিতে সূর্য, বুধ, শনির যুতি থাকছে। গ্রহনক্ষত্রের এমন পরিস্থিতির মাঝে মীন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। এ ছাড়াও অন্যান্য রাশির জাতকরাও লাভের সুযোগ পাবেন। আবার কিছু কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল ও পরামর্শ।

​মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের জীবনে কিছু কঠিন পরিস্থিতি দেখা দেবে। তবে ধীরে ধীরে তা থেকে মুক্তি পাবেন। পারিবারিক দায়িত্ব ভালো ভাবে পূরণ করতে পারবেন এই রাশির জাতক। আজ নিজে থেকেই আপনার কাজ সম্পন্ন হতে থাকবে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। কর্মক্ষেত্রে যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে স্বল্প দূরত্বের যাত্রা করতে পারেন, এর ফলে মনে আনন্দ থাকবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সূর্যকে জলের অর্ঘ্য দিন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল নয়। তাড়াতাড়ি কাজ শেষ করে সন্ধ্যার সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কাজ চললে, তা আজ পূর্ণ হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন। তাঁদের সাহায্যে কাজ পুরো হবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণুর মন্দিরে নিবেদন করুন।

​মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকরা সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন। এর ফলে আপনাদের মনোবল বাড়বে। ঋণ দিয়ে থাকা টাকা ফিরে পাবেন। ব্যবসায়ীদের জন্য সাধারণ দিন। ছাত্ররা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। মায়ের সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। তাই সতর্ক থাকুন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

​কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকদের দিন সাধারণ থাকবে। পারিবারিক অনুষ্ঠানের কারণে সমস্ত সদস্য ব্যস্ত থাকবেন। ধর্মীয় কাজে রুচি থাকবে। ব্যবসায় আপনি যা সিদ্ধান্ত নেবেন, তাতে ভবিষ্যতে আপনারই লাভ হবে। বন্ধুদের সমর্থন একাধিক সমস্যা থেকে আপনাকে মুক্ত করবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। সন্ধ্যা নাগাদ পারিবারিক কাজ সম্পন্ন করবেন। প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্র-ছাত্রীরা তাঁরা সফল হবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

​সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের কোনও বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি চলতে থাকলে তা আজ সমাপ্ত হবে। আপনার মনে আনন্দ থাকবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার নিতে পারেন। নতুন পরিচিতি লাভের ফলে বন্ধুর সংখ্যা বাড়তে পারে। পরিবারে অতিথি সমাগম সম্ভব। এর ফলে অর্থ ব্যয় হবে। তবে পরিবারে সদস্যরা হইহুল্লোড়ে মেতে থাকবেন। যে কাজই করুন না-কেন, তাতেই সাফল্য লাভ করবেন এই রাশির জাতক।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকরা নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। তা না-হলে কারও সঙ্গে বিবাদ বাঁধতে পারে। বড়দের সেবা ও শুভ কাজে ব্যয় হবে। এর ফলে আপনার মনে আনন্দ অনুভূতি থাকবে। জীবনসঙ্গী কোনও কারণে রেগে থাকলে, তার মান ভাঙানোর চেষ্টা করুন। এর ফলে আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় থাকবে। পরিবারে বন্ধুদের আগমনের ফলে মনে আনন্দ অনুভূতি থাকবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা আজ সকাল থেকেই কাজে ব্যস্ত থাকবেন। সামাজিক কাজে অর্থ ব্যয় হবে। এর ফলে যশ লাভ করবেন। অপ্রয়োজনীয় দৌড়ঝাপের ফলে পারিবারিক অশান্তি থাকতে পারে, এ বিষয়ে মনোনিবেশ করুন। সন্ধ্যা নাগাদ স্বস্তি পাবেন, মনে আনন্দ থাকবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এর ফলে অধিক দৌড়ঝাপ করতে হবে। পুরনো লগ্নি আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কোনও অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

​বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায় আপনার পক্ষে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও ব্যবস্থা হতে পারে। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের পর ভালো সময় কাটাবেন। আপনার পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। চাকরিজীবীরা অপরের কাছে নিজের কথা পৌঁছে দিতে সফল হবেন। বরিষ্ঠ আধিকারিকদের কাছে আপনার প্রশংসা হবে। পারিবারিক ব্যবসায় মা-বাবার পূর্ণ সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর পরামর্শে যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব জপ মালা পাঠ করুন।

​ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকদের মুখে হাসি ফুটবে। কারণ আজ আপনারা সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য যে চেষ্টা করবেন, তাতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। ঘরে ধন-ধান্যে বৃদ্ধি হবে। আটকে থাকা কাজে বন্ধুদের সাহায্য পাবেন। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯3 শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন ও প্রদীপ জ্বালান।

​মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আটকে থাকা টাকা পেতে পারেন। আবার ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারেন। সরকারি আধিকারিকদের সাহায্যে জমি-সম্পত্তির বিবাদের সমাধান হতে পারে। সন্ধ্যা নাগাদ স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। জীবনসঙ্গীর কাজে সন্তুষ্ট থাকবেন। মা-বাবার সেবার লাভ ভোগ করবেন।
এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

​কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: ভাই ও প্রতিবেশীদের সঙ্গে কুম্ভ রাশির জাতকদের বিবাদ চলতে থাকলে, তা আজ সমাপ্ত হবে। কোনও বৃদ্ধ মহিলার আশীর্বাদ পাবেন, এর ফলে ব্যবসায় উন্নতি করতে পারবেন এই রাশির জাতক। উপার্জিত অর্থ লাভ করতে পারেন। সন্তান কোনও সুসংবাদ পাবেন। এর ফলে আপনার মনের বোঝা হাল্কা হবে। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। যা পরিবারের সদস্যদের ব্যস্ত করে তুলবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন।

​মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায় অধিক লগ্নির ফলে প্রচুর মুনাফা হবে এই রাশির জাতকদের। ভেবেচিন্তে অর্থ ব্যয় করলে আনন্দিত হবেন। ব্যবসায় শত্রু পরাজিত হবে। ভাগ্যের তারা চমকাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ায় ভবিষ্যৎ চিন্তা থাকবে না। পড়ুয়ারা পরীক্ষায় সাফল্য লাভ করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।


এ ক্যটাগরির আরো খবর..