জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত

জেনারেটরের শর্ট সার্কিট থেকে রাজধানীর কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

রোববার (০১ মে) সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হলে ঝড়ো বাতাসের মধ্যে বিদ্যুৎ চলে যায়। এ সময় জেনারেটর চালু করতে গেলে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় একটি দোকানে। পরে তা মুহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

মার্কেট কমিটির যুগ্ম সম্পাদক শাহাদাত খান সুমন  বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে এতো বড় ক্ষতি হয়ে গেলো। শর্ট সার্কিট থেকে প্রথমে একটি গোডাউনে আগুন লাগে। পরে বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, হাসিনা মার্কেটে হোটেলে খাওয়ার জন্য গেছলাম। হঠাৎ দ্যাহি জেনারেটরের কাছে আগুন। দেখতে দেখতেই তা ছড়াইয়া গ্যালো।

আগুনে মালামাল, দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মানুষ হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।