জুলাই সনদ চূড়ান্ত করতে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই সনদ চূড়ান্ত করতে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ ২০২৫  চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশ পর্যালোচনা করা হয়। আজও কয়েকটি দল এ বিষয়ে মতামত জমা দিয়েছে। এসব মতামতকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়৷

সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিক সভা করেছে। এই প্রক্রিয়ায় কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে মতামত আহ্বান করে। এখন পর্যন্ত ২৬টি দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।