× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট

সিলেটে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
জুলাই বিপ্লবে শহীদ

সিলেটে জুলাই বিপ্লবে নিহত ৩৬ জনের মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, বাকি ১২ জনের তথ্য আরও স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে ক্রমান্বয়ে তাদেরও সহায়তা প্রদান করা হবে।
সারজিস আলম বলেন, এই তালিকা থেকে যারা বাদ যাবে তাদেরকেও যাচাই বাছাই করে সহায়তা প্রদান করা হবে। এখন পর্যন্ত সারা দেশ থেকে ১৬০০ জনের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে প্রকৃত শহীদ পরিবারের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। শহীদ পরিবারের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সবসময় থাকবে বলে তিনি জানান ।
আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..