× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ডেস্ক

জুলাই নৃশংসতার তদন্তে জাতিসংঘ মানবাধিকারের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
জাতিসংঘ মানবাধিকারের প্রশংসা

জাতিসংঘ মানবাধিকার দফতরের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তে তাদের সহযোগিতার জন্য প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খানের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা জুলাই-উত্তরণের পরের পরিস্থিতি, ন্যায়বিচার, জবাবদিহি ও ভুক্তভোগীদের মানসিক আরোগ্যসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।

একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়েও মতবিনিময় করেন তারা।

গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে সেবা দেওয়ার জন্য হুমা খানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

আলোচনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশে গুম ও গোপন আটক কেন্দ্রের ঘটনার তদন্তে গুম কমিশনের কার্যক্রম সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..