২০২৪ সালের জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার । আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
ফেসবুকে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে।
তিনি লিখেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংস সূত্রে জানা গেছে, সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষিত হবে।