× Banner
সর্বশেষ
অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

ডেস্ক

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানে সবাই লড়াই করেছিল, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে । বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, এই প্রতীকী ম্যারাথনে আমাদের যেমন কোনো ট্রেনিং ছিল না, তেমনি জুলাইয়ে যারা লড়াই করেছিল তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিল না লেথাল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধ করতে।

ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য ও আহতসহ সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..