× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক

জুভেন্টাস স্টেডিয়ামের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
juventus

ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দেবার অভিযোগে জুভেন্টাসের আলিয়াঁজ এরেনার একাংশে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। কিন্তু সিরি-এ আইনজীবির আপীলের প্রেক্ষিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন শুক্রবার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আগামী ২৩ এপ্রিল ঘরের মাঠে লিগ টেবিলের শীর্ষে থাকা নাপোলির বিরুদ্ধে পরবর্তী হোম ম্যাচে জুভেন্টাস তাদের পূর্ণ স্টেডিয়ামই ব্যবহার করতে পারছে।

মূল রায়ের অধীনে আলিয়াঁজ এরেনার দক্ষিনাঞ্চলীয় এন্ডের একাশং দর্শকদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। গত সপ্তাহে ইতালিয়ান কাপের সেমিফাইনালে ইন্টারের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় লুকাকুকে উদ্দেশ্য করে দর্শকদের মধ্য থেকে বর্ণবাদী স্লোগান দেয়া হয়। আর এতেই স্টেডিয়ামের ঐ অংশে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ম্যাচটিতে স্টপেজ টাইমে পেনাল্টি থেকে লুকাকুর গোলে মিলান ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু পেনাল্টির পর মুখে আঙ্গুল দিয়ে দর্শকদের দিকে চুপ করার ইঙ্গিত করেন লুকাকু। এতে জুভেন্টাসের সমর্থকরা আরো বেশী উত্তেজিত হয়ে পড়ে। এই ঘটনায় হলুদ কার্ড দেখা লুকাকু আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় লেগে পরপর দুই হলুদ কার্ডের কারনে খেলতে পারছেন না।

উত্তেজনায় ঠাসা ম্যাচটির শেষভাগে ইনজুরি টাইমে জুভেন্টাস উইঙ্গার হুয়ান কুয়াড্রাডো ও ইন্টার গোলরক্ষক সামির হানডানোভিচ লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন। কুয়াড্রাডোকে তিন ম্যাচ ও হানডানোভিচতে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে উভয় খেলোয়াড়কে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য ইন্টারের হয়ে দুই মেয়াদে খেলতে গিয়ে লুকাকু বেশ কয়েকবারই বর্ণবাদের শিকার হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..