× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
জুনে চালু হবে ই-হেলথ কার্ড - স্বাস্থ্য মন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালীসমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী জুনের মধ্যেই চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবা জোরদারে অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ হিসেবে এ কার্ড বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

আজ ঢাকার বনানীতে একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এসময় প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেনই-হেলথ কার্ড চালু হলে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা উপকৃত হবে। একজন রোগী গ্রাম থেকে শহরযেখানেই চিকিৎসা নিন না কেনচিকিৎসক এই কার্ডের মাধ্যমে তার স্বাস্থ্য-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে আরো কার্যকরভাবে সহায়তা করতে পারবেন। এতে তিনি আরো বলেনই-হেলথ আইডি স্বাস্থ্যখাতে একটি মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে। বিভিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একজন ব্যক্তিকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং হাসপাতালক্লিনিক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা সংক্রান্ত তথ্য নিরাপদভাবে বিনিময়ের সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী ডিজিটাল হেলথ ইকোসিস্টেমে ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃকার্যকারিতার গুরুত্ব তুলে ধরে বলেনএর মাধ্যমে স্বাস্থ্যসেবা আরো দক্ষনির্ভুল ও সহজপ্রাপ্য হবে। তিনি বলেনএ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীর তথ্য ব্যবস্থাপনা আরো কার্যকর হবেতথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহজ হবে এবং সরকারি ও বেসরকারিউভয় স্বাস্থ্যব্যবস্থায় সেবার মান ও সমন্বয় আরো জোরদার হবে।

কর্মশালায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইএমআর ব্যবহারের বর্তমান অবস্থাএসএইচআর-এর স্থাপত্যএপিআই মানদণ্ডআন্তঃকার্যকারিতা কাঠামোগোপনীয়তা ও সম্মতি ব্যবস্থাপনা এবং বেসরকারি হাসপাতালক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সংযুক্তির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়। একইসঙ্গে প্রযুক্তিগতপ্রাতিষ্ঠানিক ও গভর্ন্যান্সের ঘাটতি চিহ্নিত করে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। এছাড়াএটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিকচিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমানইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমায়ের এবং এডিবির সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিওসহ সরকারের জ্যেষ্ঠ নীতিনির্ধারকস্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তাপ্রযুক্তি বিশেষজ্ঞউন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..