× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু বেশি শক্তিশালী

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে বুধবার তিনি এ মন্তব্য করেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, আমেরিকার জর্জ ওয়াশিংটনকে নিয়ে তো কোনো বিতর্ক নেই। বঙ্গবন্ধুকে নিয়ে কেন বিতর্ক থাকবে? তবে সবাই একসঙ্গে শুরুতেই গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বলেন, ‘মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হয়েছেন। বঙ্গবন্ধুও দেশের মানুষের হাতে খুন হয়েছেন। যেভাবে গান্ধী, ওয়াশিংটন মানুষের মনে স্থান করে নিয়েছেন সেভাবে বঙ্গবন্ধুর দৃঢ়তায় বাঙালির মনে বলিষ্ঠ স্থান করে নিয়েছেন। বঙ্গবন্ধু ক্রমেই শক্তিশালী হচ্ছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি এখন স্বপ্ন দেখি, শোক দিবসে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশে বিএনপির মহাসচিব, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা সবাই মিলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করব।

এ বছরই প্রথম সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক সংগঠন প্রথমবারের মতো শোক দিবস পালন করেছে। আমাদের সার্বজনীনতার আহ্বান এবার পুরোপুরি সফল না হলেও গণজাগরণের সৃষ্টি হয়েছে। অচিরেই বঙ্গবন্ধুর শোক দিবস সার্বজনীনভাবে পালিত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..