× Banner
সর্বশেষ
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

জীবন বাজি রেখে পাহাড়ের চূড়ায় উঠে পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রের

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

তেলাও ত্লা পাহাড়ের চূড়ায় উঠে অনলাইনে পরীক্ষা দিচ্ছে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের (Mizoram University) সাত পরীক্ষার্থী।

ইন্টারনেটের হাল একেবারেই খারাপ। কিন্তু পরীক্ষা যে তাদের দিতেই হবে। তার জন্য পাহাড় ভাঙা পরিশ্রম করতেও প্রস্তুত তারা। বাস্তবে সেটা করেও দেখাল মিজোরামের (Mizoram) প্রত্যন্ত গ্রামের একদল কলেজ পড়ুয়া। একটু ভালো ইন্টারনেট কানেকশনের জন্য তারা পাহাড়ের চূড়ায় উঠছে। এবং
সেখান থেকেই দিচ্ছে সেমিস্টার পরীক্ষা।

আইজল (Aizawl) থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সাইহা জেলায় অবস্থিত প্রত্যন্ত গ্রাম মাহেরি। সেই গ্রামে ইন্টারনেট পরিষেবা এতটাই খারাপ যে,

কিন্তু কীভাবে তারা পাহাড়ে উঠে পরীক্ষা দেয়? জানা যায়, বাঁশ এবং কলাপাতায় তৈরি একটা ছোট্ট ঘর আছে পাহাড়ে। পরিবর্তিত আবহওয়ায় পড়ুয়ারা সেখানেই বসে পরীক্ষা দেন। পরীক্ষা না দিয়ে উপায়ও নেই তাদের। নাহলে যে সার্টিফিকেট মিলবে না। তাই এভাবে নিজেদের জীবন বাজি রেখে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা।

ওই গ্রামেরই বাসিন্দা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেএল ভাবেইহ্রুয়াসা এ ঘটনার বিবরণ দিতে গিয়ে জানায়, পাহাড়ে ঘেরা একটি গ্রাম মাহেরি। সেখানে ইন্টারনেট সংযোগও একেবারেই দুর্বল। গোটা দেশে যখন ৫জি (5G) পরিষেবার প্রস্তুতি চলছে, তখন মিজোরামের এই গ্রামে এই গ্রামের ভরসা ২জি (2G) পরিষেবা।

গোটা রাজ্যের ২৪ হাজার আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়াদের জন্য জুনে অনলাইনে সেমিস্টার পরীক্ষার আয়োজন করে এই বিশ্ববিদ্যালয়।

ঠিক এমন একটা সময় এই ঘটনা সামনে এল যখন গোটা দেশে ৫জি (5G) পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই গ্রামের ১৭০০ মানুষ আজও ২জি (2G) পরিষেবার ভরসাতেই জীবন কাটাচ্ছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতে ছাত্রদের কল্যাণে একাধিক সংগঠন এগিয়ে আসে। এন বেইরাসাচাই নামের এক সংগঠনের সদস্য জানান, ‘আজ আমরা দেখতে এসেছি কিভাবে পড়ুয়ারা পাহাড়ের চূড়ায় পরীক্ষা দিচ্ছে। গ্রামে কোনো ৪জি (4G) পরিষেবা নেই। কিন্তু এখানে নেটওয়ার্ক তাও পাওয়া যায়। আমরা সরকারের কাছে এই সমস্যা সমাধানের আবেদন জানাচ্ছি।’

 


এ ক্যটাগরির আরো খবর..