× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি

জীবনে যতোদিন বেঁচে আছি সকলের পাশে থেকে কাজ করতে চাই -ইঞ্জি. আব্দুস সোবাহান

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
সকলের পাশে থেকে কাজ করতে চাই

দুর্দীনে দল ও নেতাকর্মীদের পাশে ছিলাম, জীবনে যতোদিন বেঁচে আছি সকলের পাশে থেকে কাজ করতে চাই। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে পশ্চিম চরদিয়াশুর বাইতুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ইফতার ও দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তৃণমূল পর্যায়ের বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতার পূর্ব দোয়া-মিলাদ ও আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারসহ বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..