× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক

জি২০ সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ অক্ষরধাম মন্দিরে ঋষি সুনাক 

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
অক্ষরধাম মন্দিরে ঋষি সুনাক 

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার পৌঁছান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের এটাই ছিল প্রথম ভারত সফর। ভারতের সফটওয়্যার বিলিওনিয়ার এনআর নারায়ণ মূর্তির মেয়ের স্বামী হচ্ছেন ঋষি সুনাক। ভারতের জামাই হিসেবে পরিচিত ঋষি গত শনিবার সম্মেলনে যোগ দেন।

রোববার (১০ সেপ্টেম্বর) স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লিতে অক্ষরধাম মন্দিরে গেছেন ঋষি সুনাক। এ সময় মন্দির ও তাদের যাওয়ার পথে নিরাপত্তা জোরদার করা হয়। সেইসঙ্গে তিনি স্ত্রীকে নিয়ে দিল্লিতে তাদের পছন্দের রেস্তোরাঁগুলোতেও গিয়েছেন।

ঋষি সুনাক ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেছিলেন, আমার সাংস্কৃতিক প্রতিপালনের কথা যদি বলি, তাহলে সপ্তাহ শেষে শনিবার আমি মন্দিরে গেছি। আমি একজন হিন্দু। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার গভীর শ্রদ্ধা এবং তিনি জি-২০ সম্মেলনের ব্যাপক সাফল্যের জন্য মোদিকে সমর্থন করতে আগ্রহী।


এ ক্যটাগরির আরো খবর..