ক্রীড়া ডেস্ক: জিনেদিন জিদান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হতে এখনই প্রস্তুত নন তিনি। বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল কোচ রাফা বেনিতেজের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। ক্লাব থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, জিদানকে নতুন ম্যানেজার করা হতে পারে।
গত জুনে কার্লো আনচেলেত্তির পরিবর্তে রিয়ালের দায়িত্ব দেয়া হয় বেনিতেজকে।
জিদান জানিয়েছেন, রোনালদোদের কোচ হতে তিনি প্রস্তুত নন। বরং মাদ্রিদ ক্যাসিলার উন্নতিতে তিনি সন্তষ্টু।