× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিদানের মতো স্মরণীয় অভিষেক ৫৭বছরে কারও হয়নি!

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলের বড় জয় এনে দিয়েছেন জিনেদিন জিদান। এক সময় যে দলের জার্সি পরে মাঠ মাতিয়েছেন, সেই দলের কোচ হিসেবে ফ্রেঞ্চ কিংবদন্তির অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর কী হতে পারতো?

আর এমন আলো ঝলমলে অভিষেক জিদানকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৫৯ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো কোচের অভিষেক হলো এত বড় জয়ে।

যাকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই রাফায়েল বেনিতেজের অভিষেক তো ছিল একরকম বিবর্ণই। বেনিতেজের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। সেখানে এই মৌসুমে রিয়ালের দ্বিতীয় কোচ হিসেবে অভিষেকে জিজু দলকে এনে দিলেন ৫-০ গোলের বিশাল জয়।

পরিসংখ্যান আরো জানাচ্ছে, রিয়ালের ইতিহাসেই কোনো কোচের অভিষেকে জিদানের চেয়ে বড় জয়ের রেকর্ড আছে কেবল একজনের! রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, লিগে রিয়ালের প্রথম মৌসুমে (১৯২৮-২৯) ম্যানুয়েল ফ্লেইটাস সোলিচের অভিষেক ম্যাচে রিয়াল বেতিসকে ৭-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

তথ্যসূত্র : মার্কা ডটকম।


এ ক্যটাগরির আরো খবর..