× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

নিউজ ডেস্ক

জিটুপি পদ্ধতি ভাতা বিতরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে -সমাজকল্যাণ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
সমাজকল্যাণ মন্ত্রী

          জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন) পদ্ধতি ভাতা বিতরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ পদ্ধতিতে ভাতাভোগীরা নির্বিঘ্নে ভাতা পাচ্ছেন। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

          মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে সমাজসেবা অধিদফতরের বিদায়ী মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের বিদায় ও নবনিযুক্ত মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের বরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মোঃ নুরুল বাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।

          মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে। প্রায় এক কোটি পাঁচ লাখ লোক ভাতার আওতায় এসেছে। এ ভাতা মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এনেছে।

          করোনা অতিমারি চলাকালীন সকল ভাতাভোগীর ডাটাবেইজ তৈরি করে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মন্ত্রী বলেন, এ পদ্ধতিতে ভাতা বিতরণ ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের ফলেই সম্ভব হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে এ পদ্ধতি নতুন দিগন্ত উন্মোচন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..