× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

জিও ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন জয়া আহসান

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশের জয়া আহসান দেশের পাশাপাশি কলকাতার ছবিতেও নিয়মিত অভিনয় করছেন। এবার জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট)-এ ‘বিসর্জন’ ছবির জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেন পরিচালক সুজয় ঘোষ। একই আয়োজনে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইশা শাহ, তার ‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে অভিনয়ের জন্য। জয়া আহসান এই ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিলেন।

অন্যদিকে‘ময়ুরাক্ষী’ছবির জন্য সেরা অভিনেতার (সমালোচক ক্যাটাগরি) পুরস্কার পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একই ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ‘সেরা ছবি’র পুরস্কারও তুলে নিয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’। ছবিটিতে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলীসহ অন্যরা।

জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট)-এ ‘বিসর্জন’ছবিটি ১৪টি মনোনয়ন পায়। এরমধ্যে ৬টি বিভাগে পুরস্কার জিতেছে।  সেরা অভিনেত্রীর পুরষ্কারের পাশাপাশি সেরা সহ-অভিনেতা ও সেরা কাহিনির জন্য দুইটি পুরস্কার বাগিয়েছেন কৌশিক গাঙ্গুলী। ‘বিসর্জন’ছবিতে সেরা শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন অনির্বান সেনগুপ্ত।

লাইফ টাইম অ্যাচিভমেন্ট’পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সাবিত্রি চ্যাটার্জি ও মৃণাল সেন। পরিচালক হিসেবে সেরা আত্মপ্রকাশ (বেস্ট ডেব্যু) ‘সহজ পাঠের গপ্পো’ছবির জন্য ‘সেরা পরিচালক’-এর পুরস্কার পেয়েছেন পরিচালক মানস কুমার পাল।

জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট) ২০১৮’-এ ২৫টি ক্যাটাগরিতে প্রায় শতাধিক ছবি মনোনীত হয়। জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার ছিল ১০টি, এছাড়াও সমালোচক, প্রযুক্তিসহ অন্য বিভাগগুলোও ছিল।


এ ক্যটাগরির আরো খবর..