× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

জালিয়াতির মাধ্যমে ১হাজার ৩০ মামলার রায় বাতিল ঘোষনা: বিভাগীয় মামলা দায়ের

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

তালা প্রতিনিধিঃ তালা সেটেলমেন্ট অফিসের ১হাজার ৩০ টি জালিয়াতি মামলা রায়ের মাধ্যমে নিস্পত্তি করা হলেও জোনাল সেটেলমেন্ট অফিসার তা বাতিল ঘোষনা করেছেন।  সেটেলমেন্ট অফিসের অসাধু কর্মকর্তা ও কোটিপতি দালালরা মিলে  নিরিহ জনগনের কাছ থেকে অবৈধ উপায়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ঘটনার সাথে জড়িত সেটেলমেন্ট অফিসের কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা  হলেও অনেকে এখনও রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে , অন্যদিকে জনগনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া কোটিপতি দালালদের বিরুদ্ধে নেয়া হয়নি কোন আইনগত ব্যাবস্থা।

জনগনের কোটি কোটি টাকা আতœসাত করে কোটিপতি দালালরা এখনও সেটেলমেন্ট চত্বর দাপিয়ে বেড়াচ্ছেন। গত ২৩ নভেম্বর জোনাল সেটেলমেন্ট অফিসে তালার ভায়ড়া মৌজার ৩১ ধারা শেষ হওয়ার পর জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা মামলা রায়ের পর তামিল পরচার সাটিফাইড কপি জমির মালিক গন  গ্রহন করেন। হঠাৎ খুলনা জোনাল অফিসে ভায়ড়া মৌজার রায়ের মাধ্যমে রেকাডীয় মালিক গনকে ডাকা হয় । তারা প্রায় ৫০ জন খুলনা জোনাল  সেটেলমেন্ট অফিসার সরদার শাহ আলম এর দপ্তরে হাজির হলে তিনি বিনয়ের সাথে জানান, জালিয়াতির টেম্পারিং করে তালা অফিস ১হাজার ৩০ টি মামলা সৃষ্টি করে বিচার নিষ্পত্তি করা হয় বিষয়টি পএিকায় প্রকাশিত হলে তদস্তে ধরা পড়ে। জালিয়াতির মাধ্যমে সৃষ্ট মামলা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন ৩০ ধারা যে ভাবে ছিল সেই ভাবে থাকবে। জালিয়াতির সাথে জড়িত সরকারী লোকদের নামে বিভাগীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে এবং কোটিপতি দালাল মোসলেম সহ আরো কয়েজন মিলে এই জালিয়াতি কেস সৃষ্টি  করেছে তাদের বিরুদ্ধেও আইনগত  ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। জমির মালিক দের পক্ষ থেকে  কথা বলেন মোঃ বাবলুর রহমান, মোঃ হান্নান মিয়া , তালা প্রেস ক্লাবের সভাপতি তালা সদরের সাবেক চেয়ারম্যান এস,এম,নজরূল ইসলাম। ক্ষতিগ্রস্ত জমির মালিক দের করনীয় বিষয়ে তিনি  ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মামলা করার পরামশ প্রদান করেন। জমির মালিক দের অনেক টাকা ব্যায় হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। তারা আরো জানান, প্রতিটি মামলা করতে ৫ হাজার করে টাকা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জনগন ঘটনার সাথে জড়িত কোটিপতি দালালদের  কঠোর শ্বাস্তির দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..