× Banner
সর্বশেষ

জালভোট দেয়ায় ৬ মাসের কারাদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ রায়পুর পৌরসভার মার্চেন্ট একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত এ সাজা দেয়। পুলিশ জানায়, সাড়ে ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার আউগানখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী শাহজাহানের সমর্থকরা কেন্দ্রে  প্রবেশ করার পথে সড়কে গাছ ও ইট ফেলে বাধা সৃষ্টি করে কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতায়ের চেষ্টা করে। এসময় অপর কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। এসময় ২০টি ককটেল বিস্ফোরন ঘটায় তারা।  এক ঘন্টা ভোট গ্রহন স্থগিত থাকে।

এছাড়া রামগঞ্জ স্টেশন মডেল, মধ্য আঙ্গারপাড়া ও কলচমা, বাঁশঘর  সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে  দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হামলা, সংঘষ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে কাউন্সিলর প্রার্থী মো.আবুল হোসেন, এনায়েত উল্যাহ, সফিকুল ইসলাম, আনোয়ার হোসেন লিটনসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..