জামিন আবেদন করলেন পিস্টোরিয়াস

ক্রিকেট ডেস্কঃ প্রিটোরিয়ার উচ্চ আদালতে জামিনের আবেদন করেছেন বিতর্কিত দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস। বান্ধবি রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১৫ বছরের জেল হতে পারে ব্লেড রানারের।

২০১৩ সালের ভালোবাসা দিবসে, নিজ বাসায় বান্ধবীকে খুনের অভিযোগ ওঠে অলিম্পিক ও প্যারাওলিম্পিকে দৌড়ানো একমাত্র স্প্রিন্টার অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে। সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় ৫ বছরের জেল হয় পিস্টোরিয়াসের।

তবে, রিভা স্টিনক্যাম্পের মায়ের করা আপিলের ভিত্তিতে নতুন করে এই হত্যার প্রমাণ পায় আদালত। অনিচ্ছাকৃত নয়, ইচ্ছকৃতভাবে খুন করা হয় রিভা স্টিনক্যাম্পকে। একই সাথে পিস্টোরিয়াসকে ঠান্ডা মাথার খুনি হিসেবেও ব্যাখ্যা দেয় আদালত। বুধবার জামিনের ব্যাপারে শুনানি হবার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।