× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঝিনাইদহে শালিসের রায় না মানায় প্রতিবন্ধীর বাড়ীতে মাতব্বরদের হামলা, বাড়ীঘর ভাংচুর

admin
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ  প্রতিনিধি॥ ২ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মান্দারতলা গ্রামে শালিসের রায় না মানায় এক প্রতিবন্ধীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করেছে মাতব্বররা। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিবন্ধী নজরুল ইসলামের চাচাতো ভাই আব্দুল হান্নান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা যায়, প্রতিবন্ধী নজরুল ইসলামের বাড়ীর আঙ্গিনা থেকে স্থানীয় সাইফুল ইসলাম একটি নিম গাছ জোরপুর্বক কেটে নেয়। এ ঘটনায় নজরুল ইসলাম ও তার ভাই দুর্লভ ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় মাতব্বরা বিষয়টি মিমাংসা করার জন্য নজরুল ইসলাম ও দুর্লভকে থানা থেকে অভিযোগ তুলে নিতে বলে।
মাতব্বরদের আশ্বাসে থানায় মিমাংসাপত্র জমা দিলে মঙ্গলবার রাতে মাতব্বররা সাইফুল ইসলামকে নামমাত্র জরিমানা করে।

শালিসের রায় দেওয়ার পর নজরুল ইসলাম ও দুর্লভ না মানলে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে মাতব্বর শহিদুল ইসলামের নেতৃত্বে সাইফুল ইসলাম, হারুন ও পাতা মিয়া প্রতিবন্ধীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে জীবন ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রতিবন্ধী নজরুল ইসলাম ও তার ভাই দুর্লভ।

অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদর থানার এ এস আই অশোক কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে এলাকায় তদন্তে এসেছি। প্রমাণিত হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত মাতব্বর শহিদুলের বাড়ীতে গিয়েও তাকে পাওয়া যায় নি।


এ ক্যটাগরির আরো খবর..