জামায়াতের হরতালে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে ঘর থেকে বেরিয়েছেন সাধারণ মানুষ। এসময় রাস্তাঘাটেও যান চলাচল ছিল স্বাভাবিক। আবার কোথাও কোথাও অন্যান্য দিনের মতোই যানজটের সৃষ্টি হয়।

এদিকে, জামায়াতের পক্ষ থেকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও এর সমর্থনে রাজধানীতে কোনো ধরনের পিকেটিং দেখা যায়নি। এছাড়া, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।