জামায়াতুল মুসলেমিন নামে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। জেএমবির চরম দূরবস্থার ফলে নতুন নামে সংঘটিত হচ্ছে এ সংগঠনটি।
সারা দেশজুড়ে সদস্য সংগ্রহ করছে তারা, বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াও ও অন্যান্য মাধ্যম। তবে ১০ জঙ্গি গ্রেপ্তার হওয়ায় এনিয়ে চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করছে র্যাব।
জঙ্গিদের অর্থদাতাদের বিরুদ্ধে কঠোর হবার পরামর্শ সাবেক পুলিশ মহাপরিদর্শকের।
২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে একযোগে ৬৩ জেলায় বোমা ফাটিয়ে অস্তিত্ব জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি।
র্যাবের অভিযানে ভয়ংকর জেএমবি সদস্যরা গ্রেফতার হয়। পরবর্তীতে শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে দুর্বল হতে থাকে জেএমবির নেটওয়ার্ক। তবে বসে থাকেনি তারা। আত্মপ্রকাশ করতে থাকে নতুন নামে জঙ্গি সংগঠন।