জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে সফর করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে সফর করে ১১ দিনের মাথায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার (৮ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। দেশটির সঙ্গে প্রায় ২৫০ কোটি ডলারের ঋণচুক্তি সম্পন্ন হয়। যে অর্থ বাংলাদেশের বড় বড় কয়েকটি অবকাঠামোতে ব্যয় করা হবে।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (স.) রওজা। সৌদি আরব থেকে গত ৩ জুন ফিনল্যান্ড যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।