× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্টার

জাপানে ১২৫ বছরে উষ্ণতম মাস সেপ্টেম্বর

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
japan

জাপানে ১২৫ বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরুর পর চলতি বছর সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস।

জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন রেকর্ডের কারনে সভ্যতার ইতিহাসে ২০২৩ সাল উষ্ণতম বছর হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে  সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রী সেলসিয়াস (৩৬.৭৮ ডিগ্রী ফারেনহাইট) বেশি ছিল।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘১৮৯৮ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।’ ধারনা করা হচ্ছে, বিশ্বের জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হওয়ায় চলতি বছরটি হবে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে উষ্ণতম। অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ তাদের দেশের তাপমাত্রার ক্ষেত্রে সেপ্টেম্বরকে উষ্ণতম বলে ঘোষণা দিয়েছে।

ফরাসি আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও-ফ্রান্স জানায়, দেশে সেপ্টেম্বর মাসে গড় তাপমাত্রা  ২১.৫ ডিগ্রি সেলসিয়াস হবে যা ১৯৯১ থেকে ২০২০ সালের রেফারেন্স সময়ের ৩.৫ থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসের  বেশি থাকবে। এদিকে ১৮৮৪ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে যুক্তরাজ্যেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস।


এ ক্যটাগরির আরো খবর..