× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাবার বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
জাতীয় পুষ্টি সপ্তাহ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি।

‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।

২৭ এপ্রিল (সোমবার) দুপুরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সদর উপজেলা ও পৌর এলাকার ১৭০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেজ বিতরণ করেন।

এ সময় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

পুষ্টিকর খাবারের প্যাকেজে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক।

সিভিল সার্জন দি নিউজকে বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে মানুষকে পুষ্টিকর খাদ্য সর্ম্পকে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সর্ম্পকে অবহিত করা হয়।

করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..