জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম‍্যানের মৃত‍্যু: নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম‍্যানের মৃত‍্যু: নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম‍্যান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ এস এম আলী কবীরের মৃত‍্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন  প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও পৃথক শোকবার্তায় এ এস এম আলী কবীরের মৃত‍্যুতে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ‍্য, এ এস এম আলী কবীর গতরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।